শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিটিআরসির চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার

রিপোর্টারের নাম / ২৩১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্যাম সুন্দর সিকদার।

সোমবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৪ ডিসেম্বর অবসরে যাওয়া বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন শ্যাম সুন্দর সিকদার।

চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।

শ্যাম সুন্দর সিকদার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব-মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত। তার বাবার নাম গিরেদ্র মোহন সিকদার, মায়ের নাম কৃষ্ণদাসী সিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর