বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আজ ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বরিশাল নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি সার্কিট হাউস চত্বর থেকে নগরীর সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। সেখানে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” শীর্ষক সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, জেলা সিনিয়র দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। মিছিল ও সমাবেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর