শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

বকশীগঞ্জ উপজেলায় মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা ২৬ বছর বয়সী আনোয়ার হোসেন নামের ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।

 

জানা গেছে, বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন মাঝেমধ্যে মাদকদ্রব্য কেনার জন্য তার মার কাছে টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকার করলে গালিগালাজ ও মারধর করেন। এ বিষয়ে ১২ ডিসেম্বর মনোয়ারা বেগম তার ছেলের বিরুদ্ধে বকশীগঞ্জ ইউএনও’র কাছে অভিযোগ দিলে বিকালে বিনোদরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও মুনমুন জাহান লিজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর