সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রিপোর্টারের নাম / ২৮০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৪ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন।

 

আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানাও করেছে। তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

 

সাজাপ্রাপ্ত মোঃ হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত হালিম।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে একই উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে হাসি বেগমের (২৪) সাথে হালিমের বিয়ে হয়।

 

বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়ই হাসিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী হালিম। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে প্রথম স্ত্রী এবং বোনের সহায়তায় হাসিকে মারধোর করে মারাত্মক ভাবে আহত করে তার স্বামী হালিম। এরপর হাসিকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হাসির পরিবার।

 

তবে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মৃত্যুবরণ করে হাসি । এ ঘটনায় মৃত হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিম, তার প্রথম স্ত্রী এবং বোনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

 

এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে হাসির স্বামী হালিম বাদে অন্য দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর