বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

শামীম আহমেদ ॥ বরিশাল মুক্ত দিবসে নগরীর ওয়াপদা কলোনিতে পাকিস্তানী হানারদার বাহিনীদের টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

 

স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ক্যাম্প তৈরী করেছিল পানি উন্নয়ন বোর্ডের ভবনগুলোয়। সেখানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নিরিহ জনতাকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দিত।

 

এছাড়াও রাজাকারদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে নির্যাতন চালাতো পাকিস্তানী সেনারা। এই নির্মম স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এতে করে একাত্তর পরবর্তী প্রজন্মের তরুণরা একাত্তর সালে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা উপলব্ধির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় তাদের অনুপ্রানিত করবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সাদেকুল আরেফিন, নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিম সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের নেতারাসহ অন্যান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর