সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর

রিপোর্টারের নাম / ৩৫৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

স্বাধীনতা যুদ্ধে ৯ নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর। মহান এ যুদ্ধে জেলায় নিহত হয় ১০ থেকে ১২ হাজার মানুষ। সম্ভ্রম হারান আরো অনেক মা বোন। দীর্ঘ নয় মাসের এ যুদ্ধ শেষে ডিসেম্বরের ৮ তারিখ পিরোজপুর হয় হানাদার মুক্ত।

 

মুক্তিযুদ্ধকালীন সময়ে নির্মম হত্যাযজ্ঞের স্বাক্ষী হয় পিরোজপুর। পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা নিরীহ মানুষকে ধরে পিরোজপুরের শহরের পার্শবর্তী বলেশ^র নদীর খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে নিয়ে হত্যা করে।

 

আর ৮ ডিসেম্বর থেকে পাক বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে পুরোপুরি মুক্ত হয় এ জেলা শহরটি। দেশের বিভিন্ন স্থান স্বাধীন হওয়ার খবরে পিরোজপুর থেকে পালিয়ে যায় পাক সেনারা।

 

এরপর ৮ ডিসেম্বর ৯ নং সেক্টরের অধীন সুন্দরবন এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বিনা বাধায় পিরোজপুর শহরের দখল নেয়। এরপরই পুরোপুরি মুক্তির স্বাদ পায় পিরোজপুর।

 

তবে স্বাধীনতার এই দীর্ঘ দিন পরও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন ধরণের প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ মুক্তিযুদ্ধে সক্রিকয়ভাবে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের দাবী স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ীত করার পাশাপাশি নতুন প্রযন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে তাদের জানানোর জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিসহ সকল প্রকার বদ্ধভূমি সংরক্ষন করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর