রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে জেলে নিখোঁজ, আহত ৩

রিপোর্টারের নাম / ২৮০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

ভোলার তজুমদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবে আল আমিন (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আল আমিন উপজেলার সোনাপুর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।

আহতরা হলেন- রাকিব, মোশারেফ ও আলাউদ্দিন। তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হাতিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী ফারহান-০৪  লঞ্চ  তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে নোঙর করে যাত্রী ওঠা-নামা করায়। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় একটি জেলে নৌকার সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার সব জেলে নদীতে পড়ে একজন নিখোঁজ ও তিনজন আহত হন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর