রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম / ২৩১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

 

বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

মানববন্ধন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ভোলা মহাসড়ক হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর