বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউপি নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার (০৬ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত বার্তায় এই নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের নিয়োজিত বিজ্ঞ আইনজীবির সুস্পষ্ট আইনগত মতামত বিবেচনায় নিয়ে উলানিয়া ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণের বিষয়ে দায়েরকৃত মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৩৮৪/২০২০ নিস্পত্তি না হওয়ায় পর্যন্ত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

 

উলে­খ্য, আগামী ১০ই ডিসেম্বর (বৃহস্পতিবার) মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর