বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে জরিমানা

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

 

শীতের প্রচন্ডতা বাড়ার সাথে সাথে মহামারী কনোরা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৬ ডিসেম্বর রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণতি বিশ্বাস উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী, শিকারপুরসহ বিভিন্ন স্থানে মহামারী কনোরা ভাইরাস উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মাক্স না পরার অপরাধে একজন চেয়ারম্যান, একজন মেম্বর ও একজন ইমামসহ ১২ জনের কাছ থেকে (সংক্রামন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন-২০১৮ অনুযায়ী) ৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানের কথা শুনে বিভিন্ন ব্যক্তি পকেট ও ব্যাগ থেকে তড়িঘড়ি করে মাক্স পরতে লক্ষ্য করা গেছে। এ ছাড়া অনেকেই মাক্স পরলেও নাকমুখ খুলে দাড়ির নিচেয় ঝুলিয়ে রেখেছেন। কেউ কেউ মাক্স আনতে ভুলে গেছেন বলে অনুযোগ করেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অসহায়, হতদরিদ্রদের মাঝে মাক্স বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর