বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সমাবেশ ধর্ষণ বিরোধী র‌্যালী ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

শামীম আহমেদ ॥ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর উপর সহিংসতার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক বিচার সহ ৯ দফা দাবীতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ,নামের একটি সংগঠন। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই সমাবেশ করে তারা। এর আগে নগরীতে ধর্ষণ বিরোধী র‌্যালী করে ছাত্রফ্রন্ট ও মহিলা ফোরাম।

 

বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি রাহুল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক দিপক শলি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।

 

এসময় বক্তারা ধর্ষণ ও নারীর উপর সহিংসতার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক বিচার, পাহাড়-সমতলে আদিবাসী নারীদের উপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ এবং সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল গঠন সহ তাদের ৯ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং মহিলা ফোরামের উদ্যোগে নগরীতে ধর্ষণ বিরোধী র‌্যালী বের কওে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর