সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা ইউরোপ আমেরিকা হতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের নতুন ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মোকাবেলায় বিশ্বে আমরা প্রশংসিত হয়েছি। আমাদের মৃত্যুর হার অনেক কম। তবে আমরা ইউরোপ আমেরিকার মতো হতে চাই না। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার সংক্রমণ, মৃত্যু ও আক্রান্তের হার কম। সুস্থতার হার বেশি। এ জন্য জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে। শীতে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। এসময় আমরা যদি সচেতন না থাকি তাহলে বিপদে পড়ে যাবো।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ শাহীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, দড়গ্রাম ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন গোলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর