রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় অটোরিকশা চাপায় আট বছরের শিশু নিহত

রিপোর্টারের নাম / ৩৩২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক: ভোলা সদর উপজেলায় অটোরিকশা (অটোবোরাক) চাপায় হালিমা (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে ভোলা-ইলিশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা বাপ্তা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হালিমা ভোলা-ইলিশা সড়কে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ অটোরিকশা চালককে আটকের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর