রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জবি রোভার -ইন কাউন্সিলের সভাপতি কামরুল ও সাধারন সম্পাদক হলেন আলমগীর

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

অমৃত রায়, জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২০-২১ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভারমেট মো. কামরুল হাসানকে সভাপতি এবং ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র রোভারমেট আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত কাউন্সিলে ব্যালট ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করেন সিনিয়র রোভারমেটরা। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন কমিটি ঘোষণা করেন।
এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেরস ড. মো. মনিরুজ্জামান খন্দকার।
অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক এস কে জামিরুল, ট্রেনিং সম্পাদক হাবিবুল বাশার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান জোবায়ের, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, গার্ল-ইন-রোভার সাজেদা আক্তার সাথী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান হোসাইন, ক্রীড়া সম্পাদক শেখ ইউসুফ অচিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমনা আক্তার, বহিঃযোগাযোগ সম্পাদক মো. তোহা ইসলাম, পাঠাগার সম্পাদক মো. ইব্রাহিম, আপ্যায়ন, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক এহসানুল হক এহসান এবং কার্যকরী সদস্য পদে মো. আহসান হাবিব ও ইমতিয়াজ মাহমুদ মনোনীত হয়েছেন।
নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ইউনিটের সিনিয়র রোভারমেট মোল্লা মামুন হাসান ও লোকপ্রশাসন ইউনিটের সিনিয়র রোভারমেট আনোয়ার হোসেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন ইউনিটের সিনিয়র রোভারমেট মো. নবাব হোসেন।
শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর