বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেহেন্দিগঞ্জে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বদরপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে! নিহত গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে স্ত্রী সালমা বেগমের (২৫) এর ঝগড়া-বিবাদ ও বাকবিতন্ডায় হয়।

 

এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পাশ্ববর্তী বোনের বাড়িতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে শ্বাশুড়ি ঘরে প্রবেশ করে ২ বছরের কন্যাশিশু আফ্রিন ওরপে জান্নাত লাশ খাটের মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন।

 

এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের মেঝেতে শিশুটির লাশ এবং ঘরের আড়ার সাথে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ভোর আনুমানিক ৫ টার সময় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

 

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে শিশু ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়।

 

এই ঘটনায় নিহতের স্বামী আমজাদ হোসেন-কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর