বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

ঘের মালিক মিজান খলিফা জানান, একই বাড়ির খালেক ফকির গংরা কয়েকদিন পূর্বে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক বালু ভরাট করে ঘর উত্তোলণ ও তার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

 

প্রতিপক্ষের তুলনায় সে (মিজান) অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল হওয়ায় নিরবেই তাদের (খালেক ফকির গং) অত্যাচার-নির্যাতন সহ্য করে আসছেন।

 

গত সোমবার সকালে তার (মিজান) মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের নয়ন ফকির, সুমন ফরাজী ও মিরাজ হাওলাদার। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার মাছ মরে ঘেরের মধ্যে ভেসে উঠে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি (মিজান)।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই শাজাহান জানান, বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর