রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মনপুরায় দেড় লক্ষ বাসিন্দা টিকা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
??????

‘ভাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারিদের অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছেন মনপুরার স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

 

গত কয়েকদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ব্যানার টানিয়ে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে ৭৬ টি নিয়মিত টিকাদান কেন্দ্র। এতে জরুরী স্বাস্থ্য সেবা ও টিকাদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিশু সহ দেড় লাখ বাসিন্দারা।

 

কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন সহ বেতন গ্রেড উন্নতিকরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।

 

তিনি আরো বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের মহাসমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন। পরে ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে কমিটি গঠন করে।

 

চলতি বছরে হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী ও সচিব দাবি মেনে নিয়ে লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। দাবী আদায়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর