রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়লেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

কুমিল্লায় নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল হাসিন ওই এলাকার ইদ্রিস মেহেদীর মেয়ে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষ করে বর্তমানে ঢাকার মিরপুরে মার্কেন্টাইল ব্যাংকে ইন্টার্নশিপ করছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল হাসিন ঢাকায় তার বোনের বাসায় থাকতেন। সোমবার রাতে তিনি কুমিল্লায় তার বাড়িতে আসেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায়ই ছিলেন। দুপুর দেড়টার দিকে দোকান থেকে শ্যাম্পু কেনার কথা বলে তিনি বাসা থেকে বের হন। পরে কুমিল্লা নগরীর ঝাউতোলায় সিটি কর্পোরেশন কার্যালয়ের পেছনে ১০নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশের নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। নির্মাণাধীন ভবনটি গোল্ড সিলভার কোম্পানির।

নিহতের বাবা ইদ্রিস মেহেদী বলেন, জান্নাতুল হাসিন ঢাকার মিরপুরে তার বড় মেয়ের বাসায় থেকে একটি বেসরকারি ব্যাংকে ইন্টার্নশিপ করছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানি না।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি বলেন, দুপুরে আমরা অফিসের ভেতরে বসে কাজ করছিলাম। অফিসের সামনে হঠাৎ বড় ধরনের শব্দ শুনে বের হয়ে দেখি একটি মেয়ের লাশ মাটিতে পড়ে আছে।

তিনি বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি মেয়েটি পাশের গোল্ড সিলভারের নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর