শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগৈলঝাড়া উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ১২ টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বাস্তবায়নে আগৈলঝাড়া উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আহসান হাবীব, উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মলিনা রাণী রায়, ভাইস-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমূখ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, স্থানীয় রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, বাগদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। দিনব্যাপী সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীর আটটি স্টল পরির্দশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর