বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালের দুই পৌরসভায় ৭৭ প্রার্থীর মনোনয়ন জমা

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের দুই পৌরসভার নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে দুটি পদের বিপরীতে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮টি পদের বিপরীতে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছয়টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন।

 

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমান। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকেরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন।

অন্যদিকে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমদ্দিন জানান, উজিরপুর পৌরসভায় মনোনয়ন জমা দেয়া তিন মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত গিয়াসউদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী মো. শহিদুল ইসলাম। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯০৪ জন।

 

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আগামী ২৮ ডিসেম্বর এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মনোনায়র পত্র যাছাই-বাছাই এবং ১০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এবার এই দুই পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর