বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে-বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ পরিদর্শন করেছেন বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় তিনি বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশাল মেট্টোপলিটন ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে তিনি বিএমপি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে ব্রিফ করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, ট্রাফিক বিভাগ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা রাখেন তাঁরা ।

 

সমালোচনার উর্ধ্বে থেকে নগরীর সড়ক পথে শৃঙ্খলা বিরাজ করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

 

সরকার পুলিশের আধুনিকায়ন তথা কল্যাণে সুযোগ সুবিধা সহ সদিচ্ছার ব্যপক বহিঃপ্রকাশ করেছেন। এতকিছুর পরও রাষ্ট্রের একজন যোগ্য কর্মচারী কখনোই নিয়ম, নৈতিকতা, লজ্জা, পুলিশের ভাবমূর্তি বিসর্জন দিতে পারে না।

 

জোর করে কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে।

 

কারো অগ্রহণযোগ্য অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনির কোন বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

 

এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম।এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর