সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমরা বেপরোয়া হয়ে চলছি : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন করোনার সেকেন্ড ওয়েব আসতেছে। আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা এবং ভারতে সেকেন্ড ওয়েব কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুহারও বৃদ্ধি দেখছি ১০-১২ দিন ধরে। সেকেন্ড ওয়েবের কারণ- আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একটু বেপরোয়া হয়ে চলছি, মাস্ক ব্যবহার করছি না!’

রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

মন্ত্রী বলেন, আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমাদের শীতকালে অনেক অনুষ্ঠান হয়। আপনারা জানেন, মানুষ পিকনিকে যায়, সমুদ্রের পাড়ে যায়। কিছুদিন আগে দেখছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখ মানুষ ঘোরাফেরা করছে- সেখানেই সংক্রমিত হচ্ছে।

করোনার ভ্যাকসিনের বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। আপনারা জানেন, এখনও কোনো কোনো ভ্যাকসিন বাজারে সেভাবে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স যখন পাব তখন আমাদের দেশেও প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে।’

বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এবং উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর