সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা নির্বাচিত হয়েছেন।

২০২১ সালের নভেম্বর থেকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নাইজারে অনুষ্ঠিত ওআইসি দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিন। খবর আনাদুলু এজেন্সির।

ওআইসির বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা। আগামী বছরের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।

নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর