সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাজাপুরে কেক খাইয়ে অজ্ঞান করে সিএনজি ছিনতাই

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ি এলাকায় আলমগীর হোসেন (৩০) নামের এক সিএনজি চালককে কেক খাইয়ে অজ্ঞান করে সিএনজি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত দশ টার দিকে এ ঘটনা ঘটে। চালক আলমগীর হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর এলাকার সৈয়দ আলী হাওলাদারের ছেলে।

 

 

সিএনজি চালক আলমগীর হোসেন জানান, তাকে বরিশাল রুপাতলী থেকে ভান্ডারিয়া যাওয়া ও ফিরে আসা বাবদ ১২ শত টাকা চুক্তি করে নিয়ে আসে তিন যুবক।

 

এসময় রাজাপুরের মেডিকেল মোড় আসলে সামনে একটু কাজ আছে বলে নৈকাঠির দিক নিয়ে যায়। কিছুদুর গেলে তাদের ক্ষুধা লাগছে বলে দোকান থেকে কেক কিনে তারাও খাচ্ছে এবং আমাকেও খেতে বলল কিছুক্ষন পরে আমি অজ্ঞান হয়ে পরে যাই।

 

স্থানীয়রা জানান, আলমগীর হোসেনকে রাত দশ টার দিকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করা হয় এবং জ্ঞান ফেরার পর স্থানীয় এক রিকশা চালকের মাধ্যমে রাজাপুর থানায় নিয়ে যাওয়া হয়।

 

থানা পুলিশ তার অবস্থা দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে থানা পুলিশ জানায়, এ চক্রটিকে আটক করা ও সিএনজিটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর