বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে হাসপাতাল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিপু আক্তার (২৬) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নিপুর আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

সে মুলাদী উপজেলার কাচিরচর এলাকার শামীম হাওলাদারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে বাড়িতে বসে গৃহস্থালির কাজ করছিলো নিপু।

 

 

হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পরে যায় সে (নিপু)। তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

 

 

মাটির উপর জিআই তার থাকায় নিহতের গলার পিছনে একটি দাগ হয়েছে বলেও নিহতের স্বজনরা উল্লেখ করেন। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, নিহতের গলার পিছনে দাগ থাকায় হাসপাতাল থেকে থানা পুলিশকে খবর দিলে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

 

এঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর