শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গলাচিপায় ত্রাণের ঘর কোটিপতির দখলে

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের জাকির হোসেন মধুর নামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ত্রানের ঘর বরাদ্দ করা হয়েছে।

 

তিনি নিজেকে এলাকার কোটিপতি হিসাবে দাবি করে আসছেন। পৈত্রিক জমিজমা ও ক্রয়করা ৫ একরেরও বেশি জমি জমা রয়েছে তার। বিশাল আকারের কয়েকটি পানের বরজও রয়েছে।

 

 

গরু রয়েছে ১৫ থেকে ২০টি। এদিকে তার স্ত্রী মরিয়ম বেগম গোলখালী এলেমাবাদ দাখিল মাদ্রাসায় সহকারি মৌলভী কোটায় শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

 

এ ধরনের একটি বিত্তবান পরিবার ত্রানের ঘর পাওয়ায় এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন গিয়ে এলাকাবাসীর কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

 

ওই এলাকার মৃত আ. ছত্তার সিকদারের স্ত্রী শাহানারা বেগম, মৃত তাজেম আলী সিকদারের স্ত্রী আলেয়া বেগম, রহিমউদ্দিন, মহিউদ্দিন, বিধবা সালেহা বেগম, রানী বেগম, মোতাহার বেড়িবাঁধে ঝুপড়ি তুলে বসবাস করছেন।

 

 

এরা ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ এদের ঝুপড়ির সামনেই গরীবদের জন্য সরকারের দেয়া সুশোভিত ঘর শোভা পাচ্ছে বিত্তবানদের দখলে।

 

 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ পর্যন্ত গরীবদের আবাসন সুবিধার জন্য ৭২ টি ঘর তুলে দেয়া হয়েছে। কোন অনিয়ম হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

গলাচিপা সদর ইউপি সদস্য আতিকুর রহমান হিরন জানান, জাকির হোসনে মধু বিত্তবান। নিজেকে তিনি এলাকার কোটিপতি হিসাবে দাবি করেন।

 

 

সরকারি বিধি অনুযায়ী গৃহহীনদের পুনর্বাসনের ঘর তাকে কিভাবে বরাদ্দ করা হয়েছে আমাদের তা জানা নেই। গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী জানান, ধনী হয়েও মধু কিভাবে গৃহহীনদের আবাসন সুবিধার ঘর পেয়েছে তা আমার জানা নেই।

 

জাকির হোসন মধুর সাথে ০১৭৫৬-৬৩৯০৪৩ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তিনি বারবার রিসিভ না করে ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর