বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল নগরীতে পৃথক অভিযানে মাদকসহ ০৬ জন গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বরিশাল নগরীর গরিয়ারপাড় ও আমানতগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২’শ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন চম্পা বেগম, রুম্মান, শফিক, মুরাদ, কামরুল ও জামাল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন গরিয়ারপাড় এলাকায় ডিবি পুলিশের ইন্সপেক্টর বিপ্লব কুমার মিস্ত্রি, এসআই মহিউদ্দিন (পিপিএম) ও খায়রুল আলম অভিযান চালিয়ে চম্পা বেগমকে গ্রেফতার করেন।

 

অপর এক অভিযানে নগরীর আমানতগঞ্জের ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে রুম্মান, শফিক, মুরাদ, কামরুল ও জামালকে ১২’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবির ওই টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

তাদের বিরুদ্ধে এসআই মহিউদ্দিন (পিপিএম) বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর