বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেলেন বরিশালের ইমরান

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘‘প্রেসিডেন্ট ফায়ার পদক’’ পদক পেয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ৭নং ওয়ার্ড হলতা গ্রামের মোঃ হাবিব মৃধার পূত্র মোঃ ইমরান মৃধা।

 

সে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্পেশাল ফোর্সের সৈনিক পদে নিয়োজিত আছেন। গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ইমরান মৃধাকে রাষ্ট্রীয় পদক পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন।

 

 

ইমরান হোসেন তার এই সাফল্য মা-বাবা ও বরিশাল বাসিকে উৎসর্গ করেন। জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ১০ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ ও ৯ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও ডিফেন্স (সেবা) পদক প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

এই পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৭৫,০০০ টাকা এবং মাসিক ১,০০০ করে ভাতা পাবেন। প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৫০,০০০ টাকা এবং মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর