মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

এশিয়ার সপ্তাহসেরা ১০ ফুটবলারের তালিকায় বাংলাদেশের সাদ উদ্দিন

রিপোর্টারের নাম / ২৮৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

গত ১০ দিনে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে ম্যাচগুলোতে কারা ভালো পারফরম্যান্স করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এ সময়ে আলোচিত ফরোয়ার্ড সাদ উদ্দিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ খেলেছে। যে সিরিজ বাংলাদেশ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে অতিথি দলটিকে। দ্বিতীয় ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য।

দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সাদ উদ্দিন। যদিও সিরিজ পুরস্কার পেয়েছেন আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। প্রথম ম্যাচের দুই গোলের প্রথমটি সাদ উদ্দিনের ক্রস থেকে করেছিলেন নাবিব নেওয়াজ জীবন। দুই ম্যাচে সাদ গোল না করলেও তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করতে পেরেছিলেন।

সেরা ১০ জনের মধ্যে থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। সাদ উদ্দিন ছাড়া অন্য ৯ জনের মধ্যে দুজন করে ইরান ও ইরাকের এবং একজন করে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের। ভোট শেষ হবে ২১ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর