বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে অ্যাম্বুলেন্স চাপায় যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবক মারা গেছেন।

 

বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

 

 

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে। নিহত রিপন খান ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন খান ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দূরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর