শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বরিশাল জেলার উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মল্লিক (৪৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ রোববার (১৫ নভেম্বর) সকালে তার মরদেহ বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, রাসেল রাতের বেলা পাহাড়া দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরী রুমেই ঘুমিয়ে থাকে।

 

 

তবে আজ সকালে তার কোন সারাশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে অবহিত করে।

 

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাইব্রেরি রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুব রহমান।

 

তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বজনরা জানিয়েছেন, ধামুরাতেই মৃত রাসেলের শশুর বাড়ি।

 

জমি ক্রয়ের জন্য কিছু টাকা রাসেল শশুর বাড়ির লোকজনকে দেয়। যা নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলো রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর