রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে টাকা আত্মসাৎ, আদালতের সমন জারি

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

এক হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে তার দেড় লাখ টাকা আত্মসাৎ করায় ঈশা খাঁ নামের এক প্রেমিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন এ সমন জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই হিজড়ার নাম জুঁই। তিনি ২০১৭ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার দলের সঙ্গে থাকতেন। ওই সময় প্রেমিক ঈশা খাঁ বসুন্ধরা কমিউনিটি সেন্টারে চাকরি করতেন। একই এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্ব একপর্যায়ে প্রণয়ে রূপ নেয়। একদিন জরুরি প্রয়োজনের কথা বলে তিন মাসের জন্য দেড় লাখ টাকা ধার নেন ঈশা খাঁ। চলতি বছরের ৯ সেপ্টেম্বর প্রেমিক ঈশা খাঁর কাছে টাকা চাইলে তিনি কোনো টাকা নেয়নি বলে জানান। পরে স্থানীয়ভাবে বিষয়টির সুরাহা না করতে পেরে আজ রোববার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে একটি মামলা দায়ের করেন জুঁই। পরে আদালত ঈশা খাঁর বিরুদ্ধে সমন জারি করেন।

প্রতারণার শিকার জুঁই কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকা নেয়ার আগে ঈশা খাঁ আমার সঙ্গে সুন্দর করে কথা বলতেন। নিজের জমানো টাকা ধার দিয়ে সেই টাকা চাওয়ায় এখন আমার সঙ্গে মোবাইলে কথাও বলতে চান না। দেখাও করেন না।’

বাদীপক্ষের আইনজীবী এস এম তৌফিক হোসেন মুন্না বলেন, ‘তৃতীয় লিঙ্গের জুঁইয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ঈশা খাঁ দেড় লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণা করেন। এ ঘটনায় জুঁই বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা করেন। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর