বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে জমকালো আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন। তাদের অনুষ্ঠানে ও সংবাদ পরিবেশনে ভিন্ন বৈচিত্র রয়েছে। যার কারনে এই চ্যানেলটি জনপ্রিয় হয়েছে।

 

এসব মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। তিনি আরো বলেন, বরিশালের পেশাদার সাংবাদিকরা সব সময় পুলিশকে সহযোগীতা করে আসছে।

 

এ সময় মোহনা টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। বুধবার (১১ নভেম্বর) সকালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য প্রাঙ্গনে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ শহীদুল ইসলাম, বরিশাল র‌্যাব-৮’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাহাঙ্গীর হোসেন, বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, প্রেসকাবের সহ-সভাপতি কাজী আল মামুন, বরিশাল প্রেস কাব ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহÑসাধারন সম্পাদক মো: মিজানুর রহমান।

 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেস কাবের সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বিটিএমএ’র সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান মো: হুমায়ুন কবির, বিশিষ্ঠ সাংবাদিক স্বপন খন্দকার ও গোপাল সরকার, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার,

 

বিসিসির ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, বরিশাল ল’ কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, দপ্তর সম্পাদক এম. মোফাজ্জেল, মো: জাকির হোসেন, রেহমান আনিস, দৈনিক তারুন্যের বার্তার প্রকাশক ও সম্পাদক নাছির আহমেদ রনি,

 

 

দৈনিক দক্ষিনের কাগজের সম্পাদক এম. সালাউদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো: শাহেদ রাজিব, কোতয়ালী মডেল থানার ওসি (প্রশাসন) নুরুল ইসলাম, ওসি (অপারেশন) মোজাম্মেল, মো: জিয়া উদ্দিন বাবু,

 

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, ও বরিশাল হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি বিশু ঘোষসহ প্রমুখ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহনা টিভির বরিশাল বিভাগীয় প্রধান ও সম্পাদক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম। এ সময় অতিথিরা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর