বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের জরিমানা

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

 

 

অভিযানের দ্বিতীয় দিন বুধবার বরিশাল মহানগরী বিভিন্ন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট টিম ৫ ব্যক্তি ও ৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৬০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।

 

 

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘করোনার দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশে বুধবার সকাল থেকে দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

 

এর মধ্যে নগরীর হাসপাতাল রোড, বটতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। মাস্ক না পড়ে ঘোরাফেরা করার অপরাধে পাঁচ ব্যক্তিকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন তিনি।

 

 

একই সাথে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির অপরাধে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।

 

 

এদিকে, ‘নগরীর সদর রোড, কাকলির মোড়সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

 

এসময় বিভিন্ন দোকানে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যানার বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থবিধি না মানা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৪শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

মিডিয়া সেলে আরও জানানো হয়েছে, ‘বরিশাল মহানগরী ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যথারীতি ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করা হচ্ছে।

 

 

এসময় জরিমানার পাশাপাশি ‘নো মাস্ক, নো সার্ভিস’ সম্বলিত ব্যানার, স্টিকার বিতরণের পাশাপাশি জরিমানা করা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন মোবাইল কোর্টে টিম।

 

 

এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান বলেন, ‘বরিশালবাসীর কল্যাণে করোনা ভাইরাস সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর