শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নলছিটিতে দুই ভাইকে পিটিয়ে জখম

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাজারে সোমবার সকালে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত সিদ্দিক জোমাদ্দার (৩৮) ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার (৩০) শারীরিক প্রতিবন্ধী। আহত দুই ভাইকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিদ্দিক জোমাদ্দার জানান, তিন মাস আগে তাঁর দোকানে চুরি হয়। এ বিষয়ে তিনি নলছিটি থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ আশেপাশের গ্যারেজ মালিকদের জিজ্ঞাসাবাদ করে। এসময় সিদ্দিক জোমাদ্দারের পাশের দোকানদার নয়ন খানকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

এ ঘটনার পর থেকে নয়ন খান সিদ্দিক জোমাদ্দারের ওপর ক্ষিপ্ত ছিলেন। সোমবার সকালে নয়ন খান দোকানের সামনে এসে সিদ্দিক জোমাদ্দার ও তার ভাই ইদ্রিস জোমাদ্দারকে অকথ্য ভাষায় গালাগাল দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে নয়ন খান রড দিয়ে পিটিয়ে দুই ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম করেন।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে নয়ন খানের দাবি সিদ্দিক জোমাদ্দার ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার মিলে দোকানে আটকে তাকে মারধর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর