সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গলাচিপায় মোটর সাইকেল চালককে মারধর : হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

পটুয়াখালীর গলাচিপায় মোটর সাইকেল ড্রাইভার মো. সিদ্দিক মোল্লা (৬০) কে মারধর করার খবর পাওয়া গেছে। সিদ্দিক মোল্লা হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ১ম খন্ড গ্রামের মৃত. খালেক মোল্লার ছেলে।

আহত সিদ্দিক মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাত ৮টার দিকে আমাদের গ্রামের চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার উপর আমাকে মারধর করে আমার মটর সাইকেল কেনার জন্য পকেটে থাকা টাকা ও ১টি নোকিয়া মোবাইল নিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহরিয়ার বলেন, আহত সিদ্দিক মোল্লা আমার চিকিৎসাধীনে ২তলায় ১৮নং বেডে ভর্তি আছে। তার শরীরে ফুলা জখমের চিহ্ন আছে। এ বিষয় নিয়ে সাবেক ইউপি সদস্য দুলাল প্যাদা বলেন, আসলেই সিদ্দিক মোল্লা একজন গরীব মানুষ।

এনজিও থেকে ঋণ নিয়ে মোটর সাইকেল কেনার জন্য পটুয়াখালী গিয়ে মোটর সাইকেল পছন্দ না হলে বাড়ি ফিরে আসার পথে মারধরকারীরা তাকে মেরে টাকা নিয়ে যায়। ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ আলম গাজী বলেন, সিদ্দিক মোল্লা অনেক বছর ধরে মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। বৃদ্ধ বয়সে নিজে একটি গাড়ি কিনতে গিয়েও কিনতে না পেরে তার প্রতিপক্ষরা তাকে মারধর করে টাকা নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্দিক মোল্লা মঙ্গলবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজে বাদী হয়ে মামলা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর