সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

রিপোর্টারের নাম / ৪৩১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট পদে বিজয়ী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ নভেম্বর) নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন বার্তা পাঠান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৩। বিবিসির পূর্বাভাসও বলছে একই কথা।

তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয়ী দেখানোয় তাদের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যদিও তা নির্ভর করছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর