সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠি কারাগারে আসামির মৃত্যু

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি ॥ বুকে ব্যথা অনুভব করলে ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার এক আসামিকে আজ রোববার সকালে সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

 

জানতে চাইলে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

মারা যাওয়া হাজতির নাম ইমরান হোসেন (৩৫)। তিনি রাজাপুর উপজেলার রোলা গ্রামের বাসিন্দা। তিনি বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধা হত্যা মামলার আসামি হিসেবে চার বছর ধরে কারাবন্দী ছিলেন।

 

জেলার জান্নাতুল ফেরদৌস জানান, আজ সকাল ১০টার দিকে ইমরান বুকে ব্যথার কথা বলেন। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

২০১৭ সালের ৫ অক্টোবর থেকে ইমরান কারাগারে রয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর