শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল জেলায় ৮ নভেম্বর করোনায় আক্রান্ত ৩১ জন

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
ছবি: এন আমিন রাসেল

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকে রোববার রাত পর্যন্ত বরিশাল জেলায় ৪০ হাজার ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।এপর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৩৬৯০ জন।

রোববার রাত ১০টা ৪০ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাউনিয়া উপজেলার ৪ জন, ভাটিখানা এলাকার ৩ জন, সদর রোড, রুপাতলি, আমানতগঞ্জ, বগুড়া রোড, বটতলা প্রত্যেক এলাকার ২ জন করে ১০ জন, আলেকান্দা, ধান গবেষণা রোড, কাশীপুর, জিয়া রোড, নবগ্রাম রোড, কালুশাহ সড়ক, গোরস্থান রোড, মল্লিক রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মরত ১ জন চিকিৎসক, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ২ জন নার্স সহ ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে আজ বরিশাল জেলায় মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি।তবে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর