বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে কবি হেনরী স্বপনসহ ০৩ জনের জামিন

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের কবি হেনরী স্বপনসহ তিনজনের জামিন দিয়েছেন আদালত।

 

 

আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালত জামিনের এই আদেশ দেন। অন্য দুজন হলেন, আলফ্রেড সরকার, জুয়েল সরকার।

 

 

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন।

 

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় মামলাটির অভিযোগ গঠন শুনানি জন্য আগামী বছরের ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

 

 

এদিকে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ আল মামুন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

 

 

২০১৯ সালের ১৬ মে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৫ মে বরিশাল কাথলিক চার্চের ধর্ম যাজক ফাদার লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরি স্বপনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর