বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রশিক্ষণ থেকে দক্ষতা বাড়িয়ে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে-বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ১৮৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ রোববার(৮ নভেম্বর) পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারমোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

 

 

 

এ-সময় তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পর্যালোচনা এবং ডিজিটাল আলামত সংগ্রহ ও সংরক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার বিষয় ও ডিজিটাল নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া সহ অপরাধ দমনের তথ্য প্রযুক্তির ব্যবহার ” শীর্ষক আলোচনা রাখেন।

 

 

তিনি বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, জনতার পুলিশ বাস্তবায়ন তথা সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

 

প্রতিটি প্রশিক্ষণ থেকে সক্ষমতা, দক্ষতা অর্জনের মাধ্যমে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে।

 

 

কর্মশালায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পর্যালোচনা এবং ডিজিটাল আলামত সংগ্রহ ও সংরক্ষণ” সংক্রান্ত আলোচনা রাখেন উপ- পুলিশ কমিশনার (ডিবি)মোঃ মনজুর রহমান পিপিএম-বার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার বিষয় ” সংক্রান্ত আলোচনা রাখেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর ফজলুল করিম।

 

 

“সিডিআর এনালাইসিস ও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ ” সংক্রান্ত আলোচনা রাখেন সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা) মোঃ রাসেল।”ডিজিটাল নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া ” সংক্রান্ত আলোচনা রাখেন পুলিশ পরিদর্শক (পিবিআই, বরিশাল)মোহাম্মদ মাহ্ফুজুর রহমান।

 

 

এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খাঁন মুহাম্মদ আবু নাসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর