শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পেনসিলভানিয়ায় জয়লাভ করায় বেসরকারি ফলাফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যােএখন ২৭৩। বিবিসির পূর্বাভাসও বলছে একই কথা।

তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয়ী দেখানোয় তাদের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যদিও তা নির্ভর করছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

বাইডেন এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৭ কোটি ৩০ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রে আর কোনও প্রেসিডেন্ট এর আগে এত ভোট পেয়ে নির্বাচিত হননি। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন প্রায় ৭ কোটি ভোট। সেটাও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় সর্বাধিক ভোট।

ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর