সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মনপুরায় প্রতিবন্ধি শালিকাকে ধর্ষণচেষ্টায় দুলাভাই আটক

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২০
??????

ভোলার মনপুরায় বোনের বাড়ি থেকে মেহেদী পাতা তুলতে গিয়ে প্রতিবন্ধী শালিকাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দুলাভাই।

 

 

পরে প্রতিবন্ধী যুবতী শালিকা নিজেকে রক্ষা করে বাড়িতে জানালে শনিবার বিকালে দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই প্রতিবন্ধী যুবতীর ভাই বেলাল। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাভাইকে বাড়ী থেকে আটক করে।

 

 

এদিকে একে একে উপকূলে ধর্ষণ বেড়ে যাওয়ায় সচেতন মহলসহ স্থানীয়দের মাঝে বাড়ছে আতংক। এখনই এই ব্যাপারে কার্যকর প্রদক্ষেপ গ্রহন না করলে পরিস্থিতি আরো ভয়াবহ রুপ ধারন করতে পারে বলে আশংকা করছেন স্থানীয় সচেতন মহল।

 

 

 

রোববার ধর্ষণ চেষ্টার অভিযোগে আটককৃত দুলাভাইয়ের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন ওই প্রতিবন্ধী যুবতীর ভাই বেলাল। পরে পুলিশ আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

 

 

 

ধর্ষণচেষ্টায় আটককৃত দুলাভাই হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলায়েত হোসেন মিস্ত্রী (৪৭)।

 

 

 

ওই প্রতিবন্ধী যুবতির ভাই বেলাল জানান, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী বোন পাশে থাকা বোনের বাড়িতে মেহেদী পাতা আনতে যায়। তখন বাড়িতে বোন না থাকায় দুলাভাই ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি বাড়িতে এসে জানালে শনিবার থানায় অভিযোগ করি।

 

পরে রাতে পুলিশ বাড়ি থেকে আটক করে। রবিবার থানায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করি।

 

 

এই ব্যাপারে মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুল আলম শাহীন জানান, যেভাবে মনপুরায় ধর্ষণের মাত্রা দিন দিন বেড়ে চলছে মনে হয় বেগমগঞ্জের ভূত মনপুরায়। এখনই প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এই ব্যাপারে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করতে পারে।

 

 

এই ব্যাপারে মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম হোসেন নয়ন জানান, ধর্ষণচেষ্টায় ওই প্রতিবন্ধীর দুলাভাইকে আটক করা হয়।

 

আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর