বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নদী বাঁচাও, মানুষ বাঁচানোর দাবীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২০
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ বরিশালে জেলার উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদঅ কুলের লক্ষ লক্ষ বসবাসকারী মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে আজ তার সব হারিয়ে বেকার ও দিন-মজুর হয়ে মানবেতর জীবন যাপন করছে।

 

অন্যদিকে বরিশালের নদীসমূহ সন্ধা,সুগন্ধা,আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভাঙ্গনের শত শত একর কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার কারনে নিঃস্ব হয়ে পড়েছে সাধারন মধ্যবিত্ত পরিবার।

 

তাই নদী বাঁচাও, মানুষ বাঁচাও এ শ্লোগান নিয়ে জেলার ৫ উপজেলার কয়েকশত নদী ভাঙ্গলী অসহায় মানুষদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা সহ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।

 

আজ রবিবার (১লা নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১১ টায় বরিশাল নগরীর সদররোডে লাল পতাকা নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে নদী ভাঙ্গলী অসহায় মানুষ।

 

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটি সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, গফুর মোল্লা,ফাইজুল হক বালি ফারহীন,সুজন আহমেদ ও মিন্টু দে প্রমুখ।

 

 

পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পরে বরিশাল জেলার নদী সমূহের ভাঙ্গনের স্থায়ী সমাধান ও ক্ষাতগ্রস্থ ভাঙ্গন পরিবারগুলোর পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর