শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নলছিটিতে গাছ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১ নভেম্বর, ২০২০

ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে পড়ে মো. শাহআলম খলিফা (৬০)নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভাই মো. নান্নু খলিফা জানান, ওই দিন বিকেলে (৫ টার দিকে)শাহআলম খলিফা তার নিজ বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে ওঠেন।

এসময় দুর্ঘটনাবশত তিনি গাছ থেকে পড়ে যান। এতে মাথায় ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তিনি নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার সকালে( ১০টায়) নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নাচনমহল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর