সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাঙ্গাবালীতে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম / ২৬৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১ নভেম্বর, ২০২০

স্বামীর সাথে অভিমান করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কীটনাশক পানে রিপা বেগম(২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে নিহত’র লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত গৃহবধূ জুগির হাওলা গ্রামের ফরিদ প্যাদার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বছর দুয়েক আগে ফরিদ প্যাদার সাথে রিপা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে বিভেদ চলছে। ফরিদ ঢাকাতে দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন। মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ ছিল। এরইমধ্যে ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। পরে স্ত্রীকে না বলেই ঢাকা থেকে বাড়িতে চলে আসেন ফরিদ। এ কারণে স্বামীর প্রতি ক্ষুব্ধ হন স্ত্রী।

পরে বাবার বাড়ি থেকে শুক্রবার স্বামীর বাড়িতে চলে আসেন। এরপর রাত ৯টার দিকে পরিবারের সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আহম্মেদ জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট বের হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর