শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ব‌রিশা‌লে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিষ্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

 

 

মারধর ও নির্যাতনের অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা‌টি দা‌য়ের করেন তিনি। এতে শেবা‌চিম হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপতি সজল পাণ্ডে, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও ক‌লে‌জের শিক্ষার্থী অভির নাম উল্লেখ এবং ৮-১০ জন‌কে অজ্ঞাত আসামি ক‌রা হয়েছে।

 

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

 

 

এ বিষয়ে খোঁজ নিতে থানায় যান হাসপাতালের পরিচালক ডা. মো বাকির হোসেন। সঙ্গে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন।

 

 

এসময় হাসপাতালের পরিচালক বলেন, এই পরিস্থিতিতে আইনগত করনীয় নির্ধারণ করতে থানায় যান তিনি।

 

 

এদিকে ইন্টার্ন ডক্টরস অ্যা‌সো‌সি‌য়েশ‌নের ভাইস প্রেসিডেন্ট নূর ইসলাম দিপু জানান, মামলার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।

 

 

উল্লেখ্য, ২০ অক্টোবর হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রে‌জিষ্ট্রার মাসুদ খান‌কে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক মারধর করেন বলে অভি‌যোগ করা হয়।

 

পরবর্তী‌তে ২২ অক্টোবর মাসুদ খানের বিরুদ্ধে হাসপাতাল প‌রিচাল‌কের কাছে অভি‌যোগ দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

 

এরপর মাসুদ খানের শাস্তি ও তার কমিশন বাণিজ্য বন্ধের দাবি‌তে বৃহস্পতিবার রা‌তে জরুরি বিভাগের গেট আটকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। আড়াই ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার ক‌রে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর