বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নানা আয়োজনে পালিত হলো উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বাঙালি সংস্কৃতি বিনির্মানে, দেশের দুঃসময়ে উদীচী আলোর পথ দেখায়। এর শিল্পীকর্মীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শোষণ বিহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিল।

 

 

আজো উদীচী সমাজের অত্যাচার, শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কারোর চোখ রাঙানো কিংবা অন্যায়ের সঙ্গে উদীচী আপোষ করেনা।

 

 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

 

 

নগরীর উত্তর মল্লিক রোডের উদীচী ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের বার্ষিকীর সূচনা করা হয়।

 

 

এ সময় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে উদীচী নেতৃবৃন্দ। ‘দূর করো দুঃশাসন, দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় উদীচীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 

উদীচীর বরিশাল জেলার সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী,

 

 

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীল সদস্য আজমল হোসেন লাবু, জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশ, উদীচী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর