বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে পচা মাংস বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে এক জেলেকে ১ মাসের কারাদন্ড এবং ১ লক্ষ মিটার জাল ভষ্মীভূত করা হয়।

 

 

এ ছাড়া পচা গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী।

 

২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সন্ধ্যা নদীর উজিরপুর এলাকা থেকে মৃত কেরামত আলীর ছেলে আমির হোসেন কে ৫শ মিটার জাল ও নৌকাসহ অভিযান চলাকালীন নদী থেকে গ্রেফতার করা হয়।

 

 

এ ছাড়া সকালে উপজেলার ডাবেরকুল বাজার থেকে গরুর মাংস বিক্রেতা বানারীপাড়া উপজেলার চাখার এলাকার হালিম মল্লিকের ছেলে সফিকুল ইসলাম মল্লিক ও করম আলী সিকদারের ছেলে কামাল সিকদারকে পশু সংরক্ষণ আইন ২০১১ এর ২৪ ধারা মোতাবেক গরুর মাংস ভক্ষণে অনুপযোগি এবং অনিয়মতান্ত্রিকভাবে জবাই ও বিক্রয়ে কারণে ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

মৎস্য অভিযান পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামান হোসেন,

 

 

উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, মৎস্য সংরক্ষণ আইন অমান্য করে মা ইলিশ নিধন করার কারণে বিকেলে আমির হোসনে নামক একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ১ লক্ষ মিটার জাল ভষ্মীভূত করা হয়।

 

 

এ ছাড়া পশু সংরক্ষণ আইনে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর