সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

হিজলায় জেলেদের হামলা থেকে আত্মরক্ষার্থে পুলিশের ফাঁকা গুলি

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশের উপর হামলা চালিয়েছেন জেলেরা। হিজলা উপজেলার বদরপুর এলাকাসংলগ্ন নদীতে মঙ্গলবার সকালে অভিযানে নামে নৌ পুলিশের একটি টিম। ইলিশ নিধনরত জেলেদের ধাওয়া দিলে নৌপুলিশের টিমটির ওপর পরক্ষণে ট্রলারযোগে এসে হামলা করে। সাথে সাথেই নৌপুলিশের অপর একটি টিম সেখানে উপস্থিত হয়।

এসময় নৌপুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জেলেদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে নৌপুলিশের এক সদস্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে তাদের আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ ইউনিট-১ নামে একটি টিম টহলে নামলে বদরপুর এলাকা সংলগ্ন নদীতে জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করে।

এসময় জেলেরা নদীর পাড় থেকে আরো অন্তত ৮ থেকে ১০টি ট্রলারে একযোগে এসে নৌপুলিশকে ঘিরে ধরে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়েছে। তবে এতে কেউ আহত না হলেও তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। এসময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক নায়েক হাতে আঘাত পেয়েছেন। নৌপুলিশ অভিযান টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) বেল্লাল হোসেন জানান, হামলার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আরও একটি পুলিশের টিম পাঠিয়েছেন। এবং হামলাকারী জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর